নারায়ণগঞ্জে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মনোনিত উপদেষ্টা মন্ডলীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন -এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ, সদর থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমির হোসেন স্মিথ।
মীম শরৎ গ্রুপের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে এসময় সম্মানিত অতিথি এবং সাংবাদিক পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলনমেলায় রূপান্তরিত হয়।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, উপদেষ্টা দৈনিক খবরের পাতা সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, উপদেষ্টা মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: সোহাগ। উপদেষ্টার সম্মানে নাম ঘোষণা ও মানপত্র পাঠ করে শোনানো হয়।
সোমবার (১২ অক্টোবর) রাতে একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরি সদস্য সৈয়দ সিফাত লিংকনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমন্ত্রিত অতিথি এবং উপদেষ্টাদেরকে ক্রেস্ট ও মানপত্র হাতে তোলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ভোজনে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও মানপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যকরি সদস্য শরীফ উদ্দিন সবুজ, বুলবুল আহমেদ সোহেল। উপস্থিত ছিলেন, কার্যকরি সদস্য আনোয়ার হাসান, মুন্না খান, শেখ ফরিদ, আশিকুর রহমান হান্নান, শাহাদাত হোসেন রতন, শাহাদাৎ, রুবেল মিয়া।
অতিথিরা বক্তব্যে, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে সাংবাদিকদের নিরলস পরিশ্রম ও ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এছাড়াও তাঁরা আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজের অবক্ষয় রোধে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।
আলোচনায় প্রধান অতিথি এসারবি-১১ র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং। আমরা যেমন চ্যালেঞ্জিংয়ের মধ্যদিয়ে কাজ করি, আপনারাও আমাদের মত। একারণে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অপরদিকে সংগঠনের উপদেষ্টা সংবর্ধিত বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জেলা প্রশাসন, পুলিশ, এসারবি ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে মিলে মিশে আমরা কাজকরে থাকি। যার ফলে নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে না।
উপদেষ্টা দৈনিক খবরের পাতা সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বাথে যেখানে যা বলার তা বলব এবং করালাগে করব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও এসআরবি’র কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন আইন শৃংখলা উন্নয়নে কাজ করছে। তিনি ফুটপাথ হর্কসমুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অতিথিরা বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে সাংবাদিকদের নিরলস পরিশ্রম ও ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এছাড়াও তাঁরা আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজের অবক্ষয় রোধে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।সাংবাদিকতা পেশা খুবই চ্যালেঞ্জিং এসআরবি-১১ এর অধিনায়ক মাসুদ পারভেজ

অতিথিরা বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে সাংবাদিকদের নিরলস পরিশ্রম ও ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এছাড়াও তাঁরা আইন শৃঙ্খলা রক্ষা ও সমাজের অবক্ষয় রোধে গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।