যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বন্দর প্রেসক্লাবের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ আছর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, কবির হোসেন, সহসভাপতি দীন ইসলাম দীপু, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, করীম রেজা, ইমরান মৃধা, মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী ও মাওলানা নোমান আল কাদরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, মানবতা ও কল্যাণের বার্তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী ও মাওলানা নোমান আল কাদরী।
অনুষ্ঠানে বন্দর প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন।


































