নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৪৯, ১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য বিধিমালা লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৮ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারায় ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।