নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান প্রদান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:১৬, ১১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে  জেলা পরিষদের অনুদান প্রদান

নারায়ণগঞ্জের ২৪০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। 

রোববার (১১ অক্টোবর) জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অভ কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা এবং পূজা উদযাপন ফ্রন্টের মহানগর শাখার সদস্যসচিব ঋষিকেশ মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২৪০টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।