নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪১, ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ফতুল্লা থানার কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উজ্জল গাজী (২৮), রাসেল আঁকন (৪০) ও সানি (২৭)। উজ্জল গাজী ফতুল্লার রামারবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত চাঁন মিয়া গাজী এবং মায়ের নাম ছালেহা বেগম। 

তিনি মিশর গার্মেন্টসের পাশে বসবাস করেন।

রাসেল আঁকনের বাবার নাম মৃত কাসেম আঁকন এবং মায়ের নাম কদবানু বিবি। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার সারিকখালী এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার কাঠেরপুল এলাকায় মেট্রো গার্মেন্টসের পাশে হাজী হাসেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অন্যদিকে সানির বাবার নাম মো. রিপন। তিনি ফতুল্লার রামারবাগ এলাকায় মেট্রো গার্মেন্টসের সামনে বসবাস করেন।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম এবং এসআই মফিজুল ইসলাম, নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে মাদক উদ্ধারের ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা থানায় এজাহার দায়ের করেন। 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।