নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার মো. সিয়াম হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































