নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ মামুনের স্মরণে আলোচনা, দোয়া

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৩, ৩ অক্টোবর ২০২৬

বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ মামুনের স্মরণে আলোচনা, দোয়া

বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মোঃ মামুন মিয়া'র রুহের মাগফিরাত কামনায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গসাথী কাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার বাদ এশা শহরের পশ্চিম দেওভোগ বঙ্গসাথী কাবের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, মামুনের অকাল প্রয়ান মেনে নেওয়া যায়না। জীবদ্দশায় মানুষ একজন দক্ষ সংগঠক ও নিবেদিত প্রান ছিলেন। অত্যন্ত দক্ষতার সাথে তিনি সংগঠনের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন ক্রীড়ামোদি ফুটবল খেলোয়ার ছিলেন। মামুন তার কর্মের মধ্যে মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবে। মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক প্যাবেল মেয়র ও কাউন্সিলর আলহাজ্ব ওবায়দুল্লাহ, প্রয়াত মামুনের পরিবারের সদস্য, সংগঠনের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যরা।

পরে মামুনের আত্বার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া কামনা করা হয়।

সম্পর্কিত বিষয়: