নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকান্ড

বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টায় আগুনের খবর পেয়ে বন্দর ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করে।

বুধবার (৩ সেপ্টেম্বর)  নারায়ণগঞ্জের  বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে এ ঘটনাটি ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। 

তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলীতে ভরে গেছে আশপাশের এলাকা। পরে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে কি কারণে  আগুন লেগেছে সেটি নিশ্চিত করতে পারেনি এবং অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ারসার্ভিস। 

তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।