নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ আগস্ট ২০২৬

সুদিনের ‘গোল্ডেন এ প্লাস’, ১২৫০ নম্বরে পেয়েছে ১১০৯

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৬, ১০ আগস্ট ২০২৬

সুদিনের ‘গোল্ডেন এ প্লাস’, ১২৫০ নম্বরে পেয়েছে ১১০৯

এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আমিনুল হাসান সুদিন ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১০৯ নম্বর পেয়েছে সে।

 

২০১০ সালে জন্ম নেওয়া পরিবারের প্রথম সন্তান সুদিনের এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন তার বাবা-মা।

 

সুদিনের বাবা দাবা শিক্ষা প্রতিষ্ঠান নাহার চেস একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান রুমি বলেন, ছেলের এ সাফল্যের পেছনে তার শিক্ষকদের অবদান অপরিসীম। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সুদিনের ব্যক্তিগত প্রচেষ্টা এবং তার মা সোনিয়া আজাদের অবদানও রয়েছে।

 

তিনি সুদিনের সাফল্যের জন্য তার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান। একই সঙ্গে ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সুদিনের পরিবার আশা করছে, ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং সে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে পরিবারের পাশাপাশি নারায়ণগঞ্জের সুনাম বয়ে আনবে।