নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১০, ২ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সন্তাপুর এলাকার প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠসংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠসংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: