নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৬, ২ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা আজ (বুধবার) বিকেল ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। মারাত্মক কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ইন্তেকাল করেন। 

কাজিম রেজার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। আজ মাগরিবের নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হবে। 

সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।