নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টের মামলায় দুজন, মাদক মামলায় একজন, পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন এবং সামারি ট্রায়ালের মাধ্যমে ৯জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. হায়দার হাওলাদার, মো. নাজিম উদ্দিন (৫৮), মো. শান্ত (২৮), রাতুল (২২), হারুন অর রশিদ মুন্না (৩১), মো. আলমগীর (৩৪), বুলবুল (৩৩), মো. খলিল পাহলান ওরফে নাঈম (২৩), দ্বীন ইসলাম (২১), মনির হোসেন তালুকদার (৩২), মো. সোলাইমান (২৪), মো. জুয়েল হোসেন (২৫), মো. আরিফ (২৪) ও মো. হাসান (৩০)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মো. জুয়েল হোসেনের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে মো. আরিফ ও মো. হাসান পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলার আসামি।
অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।


































