নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৪, ১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া ও রিয়াজুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা পরিভ্রমণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সাংগঠনিক সম্পাদক শেখালী রাণী দাস, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, জাহাঙ্গীর আলম ও আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সিদ্দিকুর রহমান, রাকিবুল দেওয়ান, মোক্তার হোসেন মুক্তুল ও মনির হোসেন।

এছাড়াও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, সদস্য জুয়েল রানা, বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বিউটি আক্তার, থানা মৎস্যজীবী দলের সভাপতি মেহেদী হাসান সানিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।