নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৬৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১০, ১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৬৩৩০ পিস  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৬ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ কক্সবাজারের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, আদমজীনগর।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্প এলাকার মৃত মাহমুদুল্লাহ মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০) এবং একই থানার শিলেরচড়া এলাকার পেটেন আলীর মেয়ে সাবিনা আক্তার (১৯)।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে বন্দরের মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-গামী মহাসড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১-এর একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৬ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে উদ্ধারকৃত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ ঘটনায় র‌্যাব-১১-এর পক্ষ থেকে বাদী হয়ে বন্দরের থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার পর গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ও সাবিনা আক্তারকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: