নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশি পিস্তল ও ইয়াবা সহ

সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশী পিস্তল সহ সোর্স বাবু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিদেশী পিস্তল সহ সোর্স বাবু গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি করার ঘটনায় বিদেশি পিস্তল ও ইয়াবা সহ সজীব ভুইয়া ওরফে সোর্স বাবু(৩৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু সিদ্ধিরগঞ্জ সহ এর আসেপাশের এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে। সোর্স বাবুর নেতৃত্বে একটি ১০/১২ জনের গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র‌্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি/ র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময়  বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।

বিষয়টি র‍্যাব-১১ এর নজরে আসলে ছায়া তদন্ত ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করে । এরই পরিপ্রেক্ষিতে উক্ত সোর্স বাবুকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাত সোয়া ৩ টার দিকে  র‍্যাব-১১ সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মূল হোতা সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবু (৩৩) কে গ্রেফতার করে। সে জালকুড়ি এলাকার দুলাল ভুইয়ার ছেলে।

এসময় বাবুর  হেফাজত হতে ১ টি বিদেশী পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে র‍্যাব। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

সম্পর্কিত বিষয়: