নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ধানের  শীষের সাফল্য

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ধানের  শীষের সাফল্য

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে ধানের শীষের চরম ভরাডুবি ঘটলেও ৩টি ওয়ার্ডে বিপুল ভোটে জয় পেয়েছে বিএনপি।

বিভিন্ন তথ্য সূত্রে  জানা গেছে,  বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নটি বেশ গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

সদ্য অনুষ্ঠিত  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহন না করায় এ ইউনিয়নটি বিএনপি ঘাঁটিতে পরিনত হয়। অথচ এ ইউনিয়ন বাঘা বাঘা নেতা থাকা সত্বেও  উল্লেখিত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬টি ওয়ার্ডে পরাজিত হয় বিএনপি ।

খোঁজ নিয়ে জানা গেছে, কলাগাছিয়া  ইউনিয়ন ৫নং ওয়ার্ডের দীঘলদী সপ্রাবি’র কেন্দ্রে ধানের শীষ  ৬৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছে। অপরদিকে ১০ দলীয় জোটের  জানিদেয়াল ঘড়ি পেয়েছে ৩১৫ ভোট পেয়ে সুচনীয় পরাজয়।

এছাড়াও কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়র্ডের হাজরাদী কেন্দ্রে বিএনপির ধানের শীষ পেয়েছে ৬৪৩ ভোট। অপরদিকে ১০ দলীয় জোটের দেয়াল ঘড়ি ৩৪১ পেয়ে পরাজিত।হাজীপুর ৪নং ওয়ার্ডে ধান-৬৪৮ ভোটে জয়লাভ করে প্রতিপক্ষ ঘড়ি-২১২ ভোট পেয়ে পরাজিত বরণ করে।

তৃনমুল নেতাকর্মীরা জানিয়েছে, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকার কৃতিসন্তান ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক দুসময়ের কান্ডারী নজরুল ইসলাম ও
হাজীপুর এলাকার  বিএনপি নেতা  শহীদ মেম্বার  ও এড: আকবর, মহানগর যুব আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু এবং বন্দর উপজেলা স্বেচছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান।

এই ৬ নেতার কারিশমায় ৩টি ওয়ার্ডে  ব্যাপক সাফল্য অর্জন করেছে বিএনপির ধানের শীষ প্রতিক।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক নজরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানায়, কলাগাছিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ধানের শীষের জয় মানেই গনতন্ত্রের বিজয় হয়েছে। আমি আমার ওয়ার্ডের নেতাকর্মী ভোটারদের শুভেচ্ছা জ্ঞাপন করছি।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদ মেম্বার গণমাধ্যমকে বলেন, এ বিজয় শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের কঠোর পরিশ্রমের ফসল। আমার নিজ ওয়ার্ডে কালাম ভাইকে নির্বাচিত করতে পরে তৃনমূল নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত।  
 

সম্পর্কিত বিষয়: