নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ অক্টোবর ২০২৬

​ফ্যাশন ও অভিনয়ে স্বপ্ন বুনছেন নারায়ণগঞ্জের সামির

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৩, ২০ অক্টোবর ২০২৬

​ফ্যাশন ও অভিনয়ে স্বপ্ন বুনছেন নারায়ণগঞ্জের সামির

শৈশবের স্বপ্ন আর ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি ভালোলাগাকে পুঁজি করে মডেলিংয়ের জগতে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন নারায়ণগঞ্জের তরুণ মডেল সামির। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে ধীরে ধীরে পেশাদার ফ্যাশন ও বিজ্ঞাপনের অঙ্গনে পা রাখছেন তিনি।

নিজের শুরুর পথচলা নিয়ে সামির বলেন, "ছোটবেলা থেকেই অভিনয় ও ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি আমার আলাদা একটি আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই শুরুতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন পেজের মাধ্যমে প্রমোশনাল কাজ করেছি। ধীরে ধীরে মানুষের ইতিবাচক সাড়া ও উৎসাহ আমাকে মডেলিংয়ে আরও সিরিয়াস হতে অনুপ্রাণিত করে।"

পেশাদার ক্যারিয়ারের সূচনা নিয়ে তিনি জানান, "২০২৫ সালে আমার পেশাদার মডেলিং যাত্রার সূচনা হয়। প্রথম কাজ করার সুযোগ পাই প্রথম আলোর একটি অনলাইন প্রমোশনাল ক্যাম্পেইনে। এরপর বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৫–৭টি প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে।"

ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের লক্ষ্য প্রকাশ করে সামির আরও বলেন, "আমি বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই। তাই প্রতিদিন নিজেকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিণত করে গড়ে তোলার চেষ্টা করছি। প্রতিটি কাজের মাধ্যমে নতুন কিছু শেখা এবং নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য। অভিনয়, বিজ্ঞাপন ও মডেলিং—এই তিনটি ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে চাই।"

দর্শকদের ভালোবাসাকেই শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন সামির। তিনি বলেন, "ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে সবার ভালোবাসা অর্জন করতে চাই। আমি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এবং ভালো সুযোগের অপেক্ষায় আছি। আশা করি, সামনে এমন কিছু কাজ উপহার দিতে পারব, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।"

সম্পর্কিত বিষয়: