নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬

করোনাভাইরাসে

নারায়ণগঞ্জে নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪০, ৬ জুলাই ২০২২

নারায়ণগঞ্জে নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামন আবারো বাড়ছে।গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৭ জন।এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৮৯৩ জন। তবে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৪০ জন। এছাড়া নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩৩৩ জনেই আছে।

 

বুধবার (৬ জুলাই) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬০১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৭৬ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৩ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৯ জন।

আরও পড়ুন :নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ২৭৪ আক্রান্ত ৪৮

আরো পড়ুন