নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬

গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৮, ১ জুলাই ২০২২

গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

 গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠিক সম্প্রচার উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল ৪ টার সময় হীরাঝিল আল-হেরা টাওয়ারের সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল্যাহ মো. খালিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, ভোরের পাতার সেলিম আহমেদ, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস টিভির সোহেল রানা, আমার সংবাদের আমির হোসেন, এশিয়ান টিভির ফারুক হোসেন, আলোকিত শীতলক্ষ্যা ডটকম এর সম্পাদক তোফাজল হোসেন, দৈনিক স্বাধীন মত পত্রিকার সম্রাট আকবর প্রমূখ।


এ সময় প্রধান অতিথি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, গ্লোবাল টেলিভিশনের জন্য শুভ কামনা রইল। আমাদের নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরন সাহেব একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমার বিশ্বাস তার বলিষ্ঠ নেতৃত্বে এ চ্যানেলটি দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে। 


সাংবাদিক মোশতাক আহমেদ শাওন বলেন, গ্লোবাল টিভির শুভ যাত্রা উপলক্ষে এ চ্যানেলের শুভ কামনা করছি। সেই সাথে গ্লোবাল টিভি সঠিক সংবাদ প্রকাশ করে মানুষের মন জয় করবে এমনটাই প্রত্যাশা করছি।
 

সম্পর্কিত বিষয়: