নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ১০ জুন ২০২৬

হোসেনপুর এস.এস.পি  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান সি আর পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন এবং শিক্ষক সদস্য আব্দুস সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন এবং জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে অতীতেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন।”

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিতরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে কমিটির প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন কমিটির সফলতা কামনা করা হয়।

প্রসঙ্গত: দীর্ঘদিন ধরে আলহাজ্ব বজলুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। শিক্ষার মানোন্নয়নে তার আগ্রহ ও উদ্যোগ স্থানীয় জনগণের কাছে প্রশংসিত।