নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬

নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪৮, ৯ জুন ২০২৬

নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তারা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী ও তার সঙ্গী কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল প্রচার সম্পাদক মাসুম।

 

মঙ্ঘলবার (৯ জুন) বিকাল ৬টায় জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। 


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে ওই দুই ছাত্রদল ও যুবদল নেতা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন।  পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে  মোটরসাইকেলের সংঘর্ষে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।