নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সড়ক দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনা

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। তারা ঘটাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ) দিবাগত রাত ২টার দিকে। নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে। ওসি শামিম আহমেদ জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

০১:১৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত

বক্তাবলীতে মোটরসাইকেল-গাড়ির সংঘর্ষে যুবক নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর এলাকায় মোটরসাইকেল ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক আরমান গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় সুজন নামে এক যুবক আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে, দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

০২:৩৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার