নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৪৮, ১৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি শপিং মলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিংমলে এই অগ্নিকান্ড ঘটে। 

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলের আন্ডার গ্রাউন্ডে বৈদ্যুতিক বোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। ধারণা করা হয় আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সম্পর্কিত বিষয়: