নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৫৭, ৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী

নারায়ণগঞ্জে সাদপন্থীদের হাজীগঞ্জ রেললাইনে মারকায নির্মাণ বন্ধ এবং দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ ও ২০১৮-২০২৪ সালে টঙ্গী ময়দানে হত্যাকান্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাত নারায়ণগঞ্জ। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, জাকির হোসেন কাসেমী, মুফতী মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা তানিমসহ আরো অনেকে। 

প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় ডিআইটি মসজিদের