নারায়ণগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় ও বিশিষ্ট ব্যক্তিত্ব, চেম্বার রোড এলাকার অধিবাসী আলহাজ্ব মীর আফজাল হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ২২শে অক্টোবর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে তার মায়ের কবরেই তাকে সমাহিত করা হয়।
তিনি ছিলেন নারায়ণগঞ্জের সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ্ব আজিজ সাহেবের জ্যেষ্ঠ সন্তান। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মীর আফজাল হোসেন বিশিষ্ট সাহিত্যিক , সাংবাদিক ও বর্ণ সম্পাদক আবু রায়হানের শ্বশুর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিজীবনে মরহুম আলহাজ্ব মীর আফজাল হোসেন ছিলেন অত্যন্ত সৎ, ধর্মভীরু, নীতিবান ও সদালাপী একজন মানুষ। নিয়মিত রোজা রাখা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন। সৎ জীবনযাপন ও নীতি-আদর্শের জন্য তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে একজন ভালো ও আলোকিত মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন।
আজ তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনায় তার পরিবার দোয়ার আর্জি জানিয়েছেন।


































