নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে দিপু ভূইয়ার সাথে ধানের শীষের প্রচারণায় সানি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে দিপু ভূইয়ার সাথে ধানের শীষের প্রচারণায় সানি

আসন্ন ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সাথে ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসকেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পদক আনিসুল ইসলাম সানি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জেজাসাসকেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির নেতৃত্বে জাসাস এরনারায়ণগঞ্জ জেলাএমপি নির্বাচন সমন্বয় কমিটি ও রূপগঞ্জ জাসাস নির্বাচন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ গণসংযোগ শুরু করে। এসময় তাদের সাথে ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সাথে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জাসাস এরনারায়ণগঞ্জ জেলাএমপি নির্বাচন সমন্বয় কমিটিরসমন্বয়ক ডাঃ এম.এ. লতিফ তুষার, সহ-সমন্বয়ক হাজী মোঃ শহিদুল ইসলাম রিপন দপ্তরী, আব্দুর রহিম সরদার, সদস্য জাহাঙ্গীর হোসেন স্বাধীন, হারুন অর রশিদ খান মুকুল, মোঃ আলমগীর হোসেন রানা, মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, মোহাম্মদ নুরুল ইসলাম ঢালী, মোঃ কবির সিকদার, রহমত উল্লাহ ফকির, এম.এ. হালিম, মোহাম্মদ রনি মিয়া, এস.এম. হালিম মুছা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সমন্বয়ক এ.কে.এম. আনোয়ার হোসেন সুমন, সহ-সমন্বয়ক মিছির আলী মাতব্বর, মোহাম্মদ রনি মিয়া, সদস্য সাত্তার চৌধুরী, মাফুজুর রহমান, হাজী ওয়াজেদ ভূইয়া, আলী কাউসার, সুমন মিয়া, মোঃ আলী হোসেন, মোঃ শফিকুল আলম, আঃ হান্নান মিয়া, মোঃ আব্দু মিয়া, মোঃ শাজাহান, জাহিদ মোল্লা, মাসুদ মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, মতিউর রহমান মোধন, জামান মিয়া, শরিফ, আমিনুল, মোঃ জামাল উদ্দিন, মোঃ রমজান তালুকদার, আব্দুল্লা আল মামুন, দুলাল।

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, শ্রমিকদলের নেতা জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: