পবিত্র-ঈদ-উল-ফিতর ২০২৬ সরকারি ছুটিকালীন সময়ে স্বাস্হ্যসেবা ব্যবস্হার কোন ঘাটতি না হয় সে লক্ষ্যে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন এর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবা (বিশেষ করে প্রসুতি সেবা ) চালু রাখা হয়।
সেই আলোকে আমরা খোঁজ নিয়ে জানতে পারি উক্ত ইউনিয়ের সিংরাব ও নানাখী গ্রামের দুইজন গর্ভবতী মা প্রসব সেবা নিয়ে থাকেন এছাড়াও সেবা সেবাগ্রহীতাদের পরিবার পরিকল্পনা,পুষ্টি এবং ANC(গর্ভবতী) ও PNC(প্রসব-পরবর্তী)সেবা সমূহ গুলো চলমান ছিলো।
উক্ত ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা রুপালী আক্তার বলেন, ঈদের ছুটির মধ্যেও কেন্দ্রে অবস্থান করছি যাতে সেবা গ্রহিতাগণ প্রয়োজনীয় সেবা পেতে বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন উক্ত কেন্দ্রে গর্ভকালীন সময়ে গর্ভবতীগণ ANC (গর্ভবতী)সেবাগুলো নিয়ে থাকেন ছুটির দিন গুলোতেও সেবা গ্রহিতাগণ জরুরী সেবা পেয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব ইমরান আহমেদ বলেন সাদিপুর ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যান কেন্দ্র (FWC) নিয়মিত নরমাল ডেলিভারি(NVD) সেবা প্রদান করা হয় এমনকি উপজেলা হতে পর্যাপ্ত লজিষ্টিক সাপ্লাই পেয়ে থাকি যার ফলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না যার মাধ্যমে সেবা গ্রহিতাদের আস্হা বৃদ্ধি পাচ্ছে ।এ সময় সার্বিকভাবে সহযোগীতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরা মুক্তা ও সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।
ছুটিকালীন সময়ে নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা কার্যক্রম চালু রাখার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলার উপ –পরিচালক শহিদুল ইসলাম।


































