সোনারগাঁ উপজেলার সহ-শম্ভুপুরা ইউনিয়নবাসীর প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন' হোসেনপুর জনকল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ও
হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজ পর্ষদের সাবেক হিতৈষী হাজী আলমগীর হোসেন।
ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান'সোনারগাঁও উপজেলা সহ-শম্ভুপুরা ইউনিয়নের সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ঈদ ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেঁধে দেয়।হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি।
আসুন আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা ও ইউনিয়ন গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সকলকে জানাই ঈদ মোবারক'।


































