নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ জুন ২০২৬

ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১২, ১২ জুন ২০২৬

ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা, একটি গাঁজার গাছ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,  এসআই (নিরস্ত্র) মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ১১ জুন রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মিস্ত্রিবাগ এলাকার একটি বাড়ি থেকে মো. মিলন গাজী (৩০) ও মো. জামান খান (৪৩)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৮০ গ্রাম।

এসময় একই বাড়ি থেকে মোসা. মিনু বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ বাড়ির পেছন থেকে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে। এছাড়া বাড়ির ভেতর থেকে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া ও বাহরাইনের বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কয়েন জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: