নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মনির হোসেন ও এএসআই এস. এম. ইলিয়াসের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১২ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোদনাইল নয়াপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


































