নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (১২ জুন) রাতে অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রিপন (৪৩), মো. শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































