নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে এএসআই মোঃ ময়েন উদ্দিন-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল থানার পাগলা পূর্বপাড়া বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডিএম আহসান হাবীবের কার্যালয়ের সামনে থেকে মো. মমিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিনুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


































