নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জুলাই ২০২৬

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ১ জুলাই ২০২৬

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জন আটক

নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— আমিন আবাসিক এলাকার রাসেল (২১), সালেনগর এলাকার সোহাগ (২০), ইমন (২০) ও শুভ (২১), রূপালী আবাসিক এলাকার ফারুক (২২), সুমন (২১) ও হৃদয় (৩৫), বাবুপাড়া এলাকার সিফাত (১৯), রূপালী নদীরপাড় মসজিদ এলাকার সুমন (২০), সালেনগর এলাকার সোহেল হোসেন (৩৪), চিতাশাল এলাকার অভি মণ্ডল (২১) এবং বন্দর বাজার সিরাজদ্দৌলা ক্লাব এলাকার মৃদুল (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: