নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০১ জুলাই ২০২৬

ফতুল্লার সস্তাপুরে ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৪৭, ১ জুলাই ২০২৬

ফতুল্লার সস্তাপুরে ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ করা হয়। চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগা গোডাউনের পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান ছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই দোকানগুলোর মালামাল নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত বিষয়: