নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ জুন ২০২৬

নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে  এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১১, ২৯ জুন ২০২৬

নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে  এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ সাইফুদ্দিন আহমেদ আনিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ নিতাই মজুমদার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইফফাত আরা ইতি, শিক্ষানুরাগী ফেরদৌস ওয়াহিদ সুমন, অভিভাবক প্রতিনিধি মো. রাজিব সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল, শিক্ষক প্রতিনিধি উম্মে সালমা, সহকারী শিক্ষক মুক্তি বেগম, কামরুল হাসান, রহিমা আক্তার, মুহাম্মদ শাহাদাদ হোসেন, প্রভাষক তারিকুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক মাহবুবুল হক। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান। পরে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।