নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১২ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন জোসেফ: কেন্দ্রীয় যুবদল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫৪, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন জোসেফ: কেন্দ্রীয় যুবদল

মাজহারুল ইসলাম জোসেফ নামে একজন ব্যক্তি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা হিসেবে পরিচয় দিলেও তিনি সংগঠনটির কোনো পদে নেই বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

বৃহস্পতিবার (১১ জুন) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে এক ব্যক্তি বিভিন্ন স্থানে নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে কেন্দ্রীয় যুবদলের নজরে এসেছে।

 

কেন্দ্রীয় যুবদল স্পষ্টভাবে জানিয়েছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত নন।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির কোনো অনৈতিক বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না।

 

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর নির্দেশনা অনুযায়ী এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।

সম্পর্কিত বিষয়: