নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল বহিষ্কার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১০:৩৩, ৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল বহিষ্কার

দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।

৮ জুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি তাৎক্ষণিকভাবে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব যুবদল নেবে না। একইসাথে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মোফাজ্জল হোসেন আনোয়ারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: