নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ নভেম্বর ২০২৬

ঢাকার র‌্যালিতে সানি’র নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৬, ৭ নভেম্বর ২০২৬

ঢাকার র‌্যালিতে সানি’র নেতৃত্বে  নারায়ণগঞ্জ জাসাসের  অংশগ্রহণ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সার্বভৌমত্ব র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক 

আনিসুল ইসলাম সানির নেতৃত্বে জেলা ও মহানগর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে জাসাসের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক সক্রিয়তা ও দলীয় কর্মসূচির প্রতি তাঁদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটে।

আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের এই অংশগ্রহণ সার্বভৌমত্ব র‌্যালিতে সংগঠনটির উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করে।

সম্পর্কিত বিষয়: