নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক জোটের সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৪, ৩০ মে ২০২৫

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক জোটের সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হবে। আগামী শুক্রবার (২০ জুন) আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ওই দিন সকালে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকেলে আলোচনা, পুরস্কার বিতরণ, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী : 
১। শিশু থিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’, অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ এবং কলেজ-বিশ^বিদ্যালয় ও সর্বসাধারণের জন্য ‘ঘ’ বিভাগ। 

২। ‘ক’ ও ‘গ’ বিভাগের জন্য রবীন্দ্র সংগীত, ‘খ’ ও ‘ঘ’ বিভাগের জন্য নজরুলগীতি প্রতিযোগিতা। 

৩। আবৃত্তির জন্য ‘ক’ বিভাগে কাজী নজরুল ইসলামের কবিতা ‘আমি হব’, ‘খ’ বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বীরপুরুষ’, ‘গ’ বিভাগে কাজী নজরুল ইসলামের কবিতা ‘মানুষ’ এবং ‘ঘ’ বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুঃসময়’। 

৪। ১৯ জুন ২০২৫ এর মধ্যে নগরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে বইয়ের দোকান ‘এশিরিয়া ব্যাবিলন’এ প্রতিযোগীদের বিশটাকা নিবন্ধন ফিসহ নাম জমা দিতে হবে। 

৫। ২০ জুন ২০২৫ শুক্রবার সকাল দশটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক প্রতিযোগীকে ঐ দিন সকাল পৌনে দশটায় প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে হবে।  
 

সম্পর্কিত বিষয়: