নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ মার্চ ২০২৬

মদনগঞ্জ ওয়েলফেয়ার থেকে সুমন বহিস্কার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩২, ৩১ মে ২০২৫

মদনগঞ্জ ওয়েলফেয়ার থেকে সুমন বহিস্কার  

বন্দরে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ আত্মসাতসহ নানা  অভিযোগে উল্লেখিত ক্লাবের সাবেক সভাপতি সুমন (বিএ) কে সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করেছে অন্তর্র্বতী কালীন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

গত শুক্রবার (৩০ মে)  সন্ধ্যা ৭টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাকক্ষে অন্তর্বতীকালীন আহবায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্তর্র্বতী কালীন কমিটির আহবায়ক মোঃ  জসিম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  আহবায়ক কমিটি সদস্য আলহাজ্ব ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, হাজী কফিল উদ্দিন মিয়া, জয়নাল আবেদিন মাতবর, সিরাজুল ইসলাম, আজিজুল হক আজি, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির ও আবুল বাসার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার, দূর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অসৎ উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক অনুদান হিসেবে আর সি সি পায়লিং করার পর মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্মানাধীন কমিউনিটি সেন্টারের নির্মান কাজ ক্ষমতার প্রভাব খাটিয়ে একক ভাবে বাধা প্রদানকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে ক্লাবের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও সভায় আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও ক্লাবের মাঠের পশ্চিম অংশের জমি, ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার জন্য সাবেক কমিটির পক্ষ থেকে জোড় দাবি জানানো হয়।

অন্তর্র্বতী কালীন কমিটির সভায়  সাবেক কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন, মো. মোস্তফা খান মিঠু, ফয়েজ আহমেদ, ফারুক চৌধুরী, আলী নওশাদ আনোয়ার তুষার, আসাদ মিয়া, খান মো. জুলহাস, মোজাম্মেল হক মজনু, সেলিম রেজা, সেলিম পাটোয়ারী, কাওসার আহমেদ বাবু, আলী হোসেন মেম্বার, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, আক্তার সরদার, কামরুল বাসার মাসুদ, মোহাম্মদ আলী সহ স্থানীয় জনসাধারণ।  
 

সম্পর্কিত বিষয়: