নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৪৪, ১৯ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পিছনের গেট (পশ্চিম গেইট) সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।