নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৫২, ২৭ জুলাই ২০২৪

সোনারগাঁয়ে যুবককে গুলি করে হত্যা

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জুয়া খেলা নিয়ে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।


পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তাকে বুকে গুলি করে হত্যা করেছেন।

নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

এর আগে সকালে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বলেন, সকাল ১০টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের দিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের একপর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছেন। কিছুক্ষণ আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছেন।  

সম্পর্কিত বিষয়: