নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ জুন ২০২৬

মুন্সিগঞ্জে যাদের নেতৃত্বে আজমেরী ওসমানের পক্ষে মিছিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪১, ১ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জে যাদের নেতৃত্বে আজমেরী ওসমানের পক্ষে মিছিল

মুন্সিগঞ্জের বেতকা এলাকায় পাওয়ার হাউসের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারীরা। বুধবার (১ এপ্রিল) সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‎খোঁজ নিয়ে জানাযায়, সকাল বেলায় হঠাৎ করেই একদল যুবক ব্যানারবিহীনভাবে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে মিছিল বের করে। মিছিলটি বেতকা পাওয়ার হাউসের সামনে দিয়ে অল্প সময়ের মধ্যে শেষ হয়।

‎এ সময় মিছিলের একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে আজমেরী ওসমান নামের একটি ফেসবুক পেইজে পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

‎তবে স্থানীয় সূত্র বলছে, ভিডিওটি নিয়ে বিভ্রান্তি তৈরিরও অভিযোগ উঠেছে। কারণ, কিছু ক্ষেত্রে ভিডিওটি ভিন্ন এলাকা হিসেবে প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

‎নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,তারা প্রথমে মিছিল করে তা ফতুল্লার কাশিপুর এলাকায় বলে দাবি করে তা প্রচার করে পরে আমরা গোয়েন্দা সূত্রে খবর পাই মিছিলটি মুন্সীগঞ্জের বেতকা এলাকায় করে। এই মিছিল কে বা কারা করেছে তাদের ধরার  জন্য অভিযান চলছে।     

‎মিছিলে উপস্থিত ছিলেন,  দেওভোগ বাংলা বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে যুবলীগ নেতা মমিন, বাংলাবাজার প্রধান বাড়ির মৃত নুরুল ইসলাম প্রধানের ছেলে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান,কাশিপুর মন্ডল বাড়ির মৃত আলী হোসেনের ছেলে যুবলীগ নেতা বাদল সহ আরও বেশ কয়েকজন

সম্পর্কিত বিষয়: