নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৬, ১৯ জুন ২০২৬

শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ট্রাভেলস লিমিটেড অ্যান্ড হজ্জ এজেন্সির হজ্জযাত্রীরা পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরছেন। আগামী ২০ জুন ভোরে তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

শীতলক্ষ্যা ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম ইলিয়াস মামুনের নেতৃত্বে হজ্জযাত্রীরা দেশে ফিরছেন।

হজ্জযাত্রীরা জানান, সৌদি আরবে অবস্থানকালে মক্কা ও মদিনায় আবাসন, মিনা, আরাফাত, মুজদালিফা, জিয়ারতসহ হজ্জের সার্বিক ব্যবস্থাপনায় শীতলক্ষ্যা ট্রাভেলস সন্তোষজনক সেবা প্রদান করেছে। এ জন্য তারা প্রতিষ্ঠানটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হজ্জযাত্রীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শীতলক্ষ্যা ট্রাভেলস একইভাবে আন্তরিকতা ও সেবার মান বজায় রেখে হজ্জযাত্রীদের সেবা প্রদান করবে।