নারায়গণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী বিশিষ্ট সমাজ সেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার বড় ছেলে কাজী শাহ জালাল মিয়ার ২২ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার।
২০০৪ সালের এই দিনে তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান।মরহুম কাজী শাহ জালাল মিয়া দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং না.গঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার বড় ভাই। আজ ৭ আগষ্ট মরহুম কাজী কাজী শাহ জালাল মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার স্নেহধন্য মেজ পুত্র কাজী আমির হোসেন রবিনের তত্ত্ববধানে গলাচিপা কাজী নুর হোসেন হাক্কানী মাদ্রাসায় সকাল থেকে কোরআন তিলাওয়াত ও দোয়া শেষে দুপুরে এতিমদের মাঝে নেওয়াজ বিতরন করা হবে। মরহুমের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্বীয়স্বজন ও শুভাকাঙ্খীদের বাদ জুম্মা গলাচিপা জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ করেছেন কাজী আমির হোসেন রবিন।


































