নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে

না’গঞ্জের ৫টি আসনে “হ্যাঁ” এর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ট কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

না’গঞ্জের ৫টি আসনে “হ্যাঁ” এর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ট কমিটি গঠন

জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জন-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নারায়ণগঞ্জ এর ৫ টি সংসদীয় আসনে “হ্যাঁ” এর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

কিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, নারায়ণগঞ্জ এর সংসদীয় ৫ টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ - ০১ আসনে আব্দুর রহমান রাতুল, নারায়ণগঞ্জ - ০২ আসনে মোহাম্মদ পিয়াল,  নারায়ণগঞ্জ - ০৩ আসনে মোঃ মেহরাব হোসেন প্রভাত,  নারায়ণগঞ্জ - ০৪ আসনে ফাহিম মুনতাসির শুভ, নারায়ণগঞ্জ - ০৫ আসনে ফাহিম খন্দকার অনিক কে রেখে হ্যাঁ ভোটের প্রচারণা পক্ষে এজেন্ট এর কমিটি গঠন করা হয়েছে। 

উল্লেখ্য. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলামের অনুমোদনক্রমে ১৮৪ টি সংসদীয় আসনসমূহে ‘হ্যাঁ’-এর পক্ষে এজেন্ট এর কমিটি গঠন তালিকা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সম্পর্কিত বিষয়: