নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৪, ৯ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর ওই তরুণীকে জোরপূর্বক ‘ধর্ষণ’ করে আসামিরা।

ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চার লাখ টাকা পাওনা ছিল। এই সংক্রান্ত ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুল এর নিকট ভিকটিমের মা জান্নাতুন নাহার স্বাক্ষরিত একটি স্ট্যাম্প ছিল।

অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে তারা ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, ধর্ষণের অভিযোগে রাতে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।