নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬

আমরা ভালো কাজে সহযোগী হবো: মুফতি মাসুম বিল্লাহ্

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৯, ১৩ মার্চ ২০২৬

আমরা ভালো কাজে সহযোগী হবো: মুফতি মাসুম বিল্লাহ্

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, খারাপ কাজ করার সময় অনেক লোক পাওয়া যায়, অনেক টাকা-পয়সাও পাওয়া যায়। কিন্তু ভালো কাজের সময় তেমন কাউকে পাওয়া যায় না। তবুও আমরা ঈদ সামগ্রীর মত একটি ভালো কাজে শরিক হতে পেরেছি, এ জন্য বলি আলহামদুলিল্লাহ।

 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর তাঁতীপাড়া এলাকায় তাকওয়া সামাজিক সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিকর সামাজিক সংগঠনের সভাপতি মো: আজিজুল ইসলাম দিনার।

 

প্রধান অতিথির বক্তব্যে মাসুম বিল্লাহ্ আরও বলেন, ভালো কাজে অবশ্যই আমরা সহযোগী হব। কোন খারাপ কাজে আমরা সহযোগী হব না। আল্লাহ্ তা’আলা বলেছেন, ‘তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগীতা করো, নেক কাজে সহযোগীতা করো। তোমরা পরস্পরে খারাপ কাজে সহযোগী হইয়ো না।’ আল্লাহ্ এটা কুরআনে বলেছেন। এই জন্য আমরা এ সমস্ত ভালো কাজের অবশ্যই সহযোগীতা করি, সমর্থন করি। সামনে এ ঈদ সামগ্রী বিরতণ অনুষ্ঠান আরও বড় করেন, আরও সুন্দর করেন আমরা আপনাদের পাশে থাকবো, সহযোগীতা করবো, পরামর্শ দিবো।

 

বক্তব্য শেষে তাকওয়া সামাজিক সংগঠনের দীর্ঘস্থায়ী কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে প্রায় অর্ধশতাধীক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, দুধ, পোলও চাল, তেল, চিনি, সেমাই দুই প্রকার, নারিকেল, লবন ও মসলা।

 

তাকওয়া সামাজিক সংগঠনের সভাপতি মো: আবুল বাশার খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইউসুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আল ফাতাহ্ সামাজিক সংগঠনে সভাপতি মো: সিফাত হাওলাদার, বেপারী এলাকার সমাজ সেবক মো: টিটু বেপারী, তাকওয়া সামাজিক সংগঠনের সহ সভাপতি মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুমন, প্রচার সম্পাদক মো: রায়হান, সমাজ কল্যান সম্পাদক রিপন মোল্লা, সদস্য মো: ইকবাল, সাইদুল ও সেন্টু সহ আরও অনেকে।