নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

হোসেনপুর বাজারে ফার্নিচার টেলিকমে দু:সাহসিক চুরি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩২, ১৩ মার্চ ২০২৬

হোসেনপুর বাজারে ফার্নিচার টেলিকমে দু:সাহসিক চুরি

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর বাজার এক বিসমিল্লাহ্ ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। 

 

শুক্রবার (১৩ মার্চ) দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

এব্যাপারে ফার্নিচার টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ নাহিদ দাবী করেন, চোর তার দোকানের পিছনের টিন কেটে ভেতরে ঢুকে প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।