নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:৪৫, ১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ১০ মিনিট পর্যন্ত রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১০০ গ্রাম।

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল হোসেন রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম আছিয়া বেগম।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়: